স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) সংশোধন বিলের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। খসড়ায় ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, নতুন আইনে ইউনিয়ন পরিষদ নিজস্ব উদ্যোগে হাটবাজার ইজারা ও স্থানীয় কর আদায় করতে পারবে। উন্নয়ন প্রকল্প বাছাইয়ে ওয়ার্ড সভার মতামত বাধ্যতামূলক হবে।

স্থানীয় সরকার বিশেষজ্ঞরা উদ্যোগটিকে স্বাগত জানিয়েছেন। তবে জবাবদিহি নিশ্চিত করতে নিরীক্ষা ব্যবস্থা শক্তিশালী করার পরামর্শ দিয়েছেন তাঁরা।

সংসদের আগামী অধিবেশনে বিলটি উত্থাপন করা হবে বলে জানানো হয়েছে।

জাতীয় সংসদের অধিবেশন কক্ষ
আরও পড়ুনসংসদে সম্পূরক বাজেট নিয়ে উত্তপ্ত বিতর্ক, ওয়াকআউট বিরোধী দলের