ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের নির্বাচনে ভোট গণনার প্রায় ৭৬ শতাংশ শেষ হয়েছে। প্রাথমিক ফলাফলে আরব দলগুলোর জোটের আসনসংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ক্ষমতাসীন জোট এখন পর্যন্ত ৫৪টি আসনে এগিয়ে রয়েছে। সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন।

জোটনেতারা নাজারেথে নির্বাচনী কার্যালয়ে সমর্থকদের উদ্দেশে বলেন, তাঁরা সরকার পরিবর্তনের পথ তৈরিতে অন্য দলগুলোর সঙ্গে কাজ করতে প্রস্তুত।

বিশ্লেষকেরা বলছেন, চূড়ান্ত ফল ঘোষণার পর জোট গঠন নিয়ে কয়েক সপ্তাহ ধরে দর-কষাকষি চলতে পারে।