দেশের বেসরকারি খাতে চাকরির বিজ্ঞাপন গত তিন মাসে আগের প্রান্তিকের তুলনায় ১৮ শতাংশ বেড়েছে। একটি অনলাইন চাকরির পোর্টালের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
সবচেয়ে বেশি চাহিদা দেখা গেছে সফটওয়্যার উন্নয়ন, ডেটা বিশ্লেষণ ও ডিজিটাল বিপণনে।
বিজ্ঞাপন
মানবসম্পদ বিশেষজ্ঞরা বলছেন, প্রার্থীদের মধ্যে যোগাযোগদক্ষতা ও সমস্যা সমাধানের দক্ষতার ঘাটতি রয়ে গেছে।
নিয়োগদাতারা শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে প্রশিক্ষণ কর্মসূচি চালুর আগ্রহ দেখিয়েছেন।




