রাঙামাটির সাজেক উপত্যকা এখন দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র। ভোরের মেঘ আর সন্ধ্যার সূর্যাস্ত দেখতে প্রতিবছর হাজারো মানুষ সেখানে যান।
ঢাকা থেকে বাসে খাগড়াছড়ি, সেখান থেকে চাঁদের গাড়িতে সাজেক যাওয়া যায়। নিরাপত্তার কারণে নির্দিষ্ট সময়ে সেনাবাহিনীর এসকর্টে গাড়ি চলে।
বিজ্ঞাপন
সাজেকে বিভিন্ন মানের রিসোর্ট ও কটেজ রয়েছে। ছুটির দিনে যেতে চাইলে আগেভাগে বুকিং দেওয়া ভালো।

পাহাড়ের পরিবেশ রক্ষায় প্লাস্টিক বর্জ্য সঙ্গে ফিরিয়ে আনুন এবং স্থানীয় মানুষের সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকুন।

