একসময় স্নিকার্স মানে ছিল খেলাধুলার জুতা। এখন জিনস, পাঞ্জাবি এমনকি শাড়ির সঙ্গেও তরুণেরা স্নিকার্স পরছেন।
ফ্যাশন বিশেষজ্ঞরা বলছেন, আরাম আর স্টাইলের সমন্বয়ই এর জনপ্রিয়তার কারণ।
বিজ্ঞাপন
সাদা স্নিকার্স সবচেয়ে বেশি চলছে, কারণ এটি প্রায় সব রঙের পোশাকের সঙ্গে মানিয়ে যায়।
দেশীয় কয়েকটি ব্র্যান্ডও এখন মানসম্মত স্নিকার্স তৈরি করছে।


