চারুকলা অনুষদের গ্যালারিতে শুরু হয়েছে এক তরুণ শিল্পীর একক চিত্রপ্রদর্শনী। প্রদর্শনীর শিরোনাম ‘জলরঙে নদীর জীবন’।
৪৫টি জলরঙের ছবিতে উঠে এসেছে পদ্মা, যমুনা, মেঘনাসহ বিভিন্ন নদী ও নদীপারের মানুষের জীবন।
বিজ্ঞাপন
শিল্পী জানান, গত তিন বছর তিনি নৌকায় ঘুরে ঘুরে এসব ছবি এঁকেছেন।

প্রদর্শনী চলবে ১৫ নভেম্বর পর্যন্ত, প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা।
