নদীপারের এক জনপদের মানুষের জীবন আর সংগ্রাম নিয়ে নির্মিত ওয়েব সিরিজ ‘নদীর নাম মধুমতী’ মুক্তি পাচ্ছে আগামী শুক্রবার। ট্রেলার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় সিরিজটি।
আট পর্বের সিরিজটির শুটিং হয়েছে গোপালগঞ্জ ও ফরিদপুরের বিভিন্ন এলাকায়। এতে অভিনয় করেছেন একঝাঁক তরুণ শিল্পী।
বিজ্ঞাপন
নির্মাতা বলেন, ‘নদী শুধু পটভূমি নয়, এখানে নদী নিজেও একটি চরিত্র।’
সিরিজটি দেখা যাবে একটি দেশি ওটিটি প্ল্যাটফর্মে।
