দক্ষিণ এশীয় কাবাডি চ্যাম্পিয়নশিপে নারী বিভাগে সোনা জিতেছে বাংলাদেশ। ফাইনালে স্বাগতিক দলকে ৩৮-২৯ পয়েন্টে হারিয়েছে তারা।
প্রথমার্ধে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে রক্ষণভাগের দৃঢ়তায় ম্যাচে ফেরে বাংলাদেশ।
বিজ্ঞাপন
দলের অধিনায়ক বলেন, এই সোনা দেশের গ্রামে গ্রামে কাবাডি খেলা মেয়েদের অনুপ্রাণিত করবে।
কাবাডি ফেডারেশন দলের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা করেছে।
