বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে ২০ নভেম্বর। ড্রাফটের তালিকায় নাম দিয়েছেন প্রায় ২৫০ জন বিদেশি ক্রিকেটার।

টুর্নামেন্টের গভর্নিং কাউন্সিল জানিয়েছে, এবার প্রতিটি দলকে একাদশে অন্তত দুজন অনূর্ধ্ব-২৩ দেশি খেলোয়াড় রাখতে হবে।

তরুণ ক্রিকেটারদের সুযোগ বাড়াতেই এ নিয়ম করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা।

আসরটি শুরু হওয়ার কথা আগামী জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে।

মিরপুর টেস্টের প্রথম দিন
আরও পড়ুনমিরপুর টেস্টের প্রথম দিনের হাইলাইটস