প্রশ্ন: জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়ে কেমন লাগছে? উত্তর: স্বপ্নের মতো। ছোটবেলায় টেলিভিশনে যাঁদের খেলা দেখেছি, এখন তাঁদের সঙ্গে অনুশীলন করছি।
প্রশ্ন: আপনার বোলিংয়ের শক্তির জায়গা কোনটি? উত্তর: গতি। ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বল করতে পারি। তবে কোচরা বলছেন, লাইন-লেংথে আরও নিয়ন্ত্রণ আনতে হবে।
বিজ্ঞাপন
প্রশ্ন: চোট এড়াতে কী করছেন? উত্তর: ফিটনেস ট্রেনারের দেওয়া রুটিন মেনে চলছি। খাবার আর ঘুমের দিকেও নজর দিচ্ছি।
প্রশ্ন: আপনার লক্ষ্য? উত্তর: দেশের হয়ে টেস্ট খেলা। লম্বা সময় ধরে দলের জন্য অবদান রাখতে চাই।




