বাজেট স্মার্টফোনের বাজারে নতুন একটি মডেল এনেছে একটি প্রতিষ্ঠান। দুই সপ্তাহ ব্যবহার করে দেখা গেছে, দামের তুলনায় এর বেশ কিছু দিক ভালো।

৯০ হার্টজের পর্দা স্ক্রলিংকে মসৃণ করে। ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারিতে স্বাভাবিক ব্যবহারে দেড় দিন চলে।

দিনের আলোয় ক্যামেরার ছবি ভালো এলেও রাতে ছবির মান কমে যায়।

সব মিলিয়ে শিক্ষার্থী ও সাধারণ ব্যবহারকারীদের জন্য ফোনটি ভালো বিকল্প হতে পারে।

  • পর্দা: ৬.৬ ইঞ্চি, ৯০ হার্টজ

  • ব্যাটারি: ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার

  • র‍্যাম/রম: ৬/১২৮ গিগাবাইট

  • দাম: ১৯,৯৯৯ টাকা

স্মার্টফোনে সফটওয়্যার হালনাগাদ
আরও পড়ুননিরাপত্তাত্রুটির ঝুঁকিতে কয়েকটি স্মার্টফোন মডেল, দ্রুত হালনাগাদের পরামর্শ