দিনের মাঝপথেই মুঠোফোনের চার্জ ফুরিয়ে যাওয়া অনেকের নিত্যদিনের সমস্যা। কিছু অভ্যাস বদলালে এ সমস্যা অনেকটা কমানো যায়।
প্রযুক্তিবিদেরা বলছেন, ব্যাটারি বারবার পুরো শূন্য করে চার্জ দেওয়া উচিত নয়। এতে দীর্ঘ মেয়াদে ব্যাটারির ক্ষমতা কমে।
রাতভর চার্জে রেখে দেওয়ার অভ্যাসও এড়িয়ে চলা ভালো। অনেক ফোনে এখন অপটিমাইজড চার্জিং সুবিধা রয়েছে, সেটি চালু রাখুন।
নিচে কয়েকটি পরামর্শ দেওয়া হলো।
পর্দার উজ্জ্বলতা স্বয়ংক্রিয় রাখুন
অপ্রয়োজনীয় অ্যাপের ব্যাকগ্রাউন্ড চলা বন্ধ করুন
চার্জ ২০ থেকে ৮০ শতাংশের মধ্যে রাখার চেষ্টা করুন
মূল চার্জার ব্যবহার করুন
অতিরিক্ত গরম এড়িয়ে চলুন
ডার্ক মোড ব্যবহার করুন
সফটওয়্যার হালনাগাদ রাখুন


