বরগুনার পাথরঘাটায় মা ইলিশ রক্ষায় চলমান নিষেধাজ্ঞার মধ্যেও রাতের আঁধারে নদীতে জাল ফেলছেন কিছু জেলে। স্থানীয় জেলেরা বলছেন, সরকারি সহায়তার চাল সময়মতো না পাওয়ায় সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।

নিবন্ধিত জেলেদের প্রত্যেকের জন্য ২৫ কেজি করে চাল বরাদ্দ রয়েছে। কিন্তু তালিকায় নাম না থাকায় অনেক প্রকৃত জেলে এ সহায়তার বাইরে রয়ে গেছেন।

জেলে আবদুস সালাম বলেন, ‘নদীতে না নামলে ঘরে চুলা জ্বলে না। আবার নামলে জেল-জরিমানার ভয়।’

উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, তালিকা হালনাগাদের কাজ চলছে। সপ্তাহখানেকের মধ্যে বাকি জেলেরাও চাল পাবেন বলে তিনি আশা করছেন।

নিষেধাজ্ঞার সময়ে অভিযানে জব্দ করা ইলিশ
আরও পড়ুনঅভিযানে জব্দ করা ইলিশ মাদ্রাসার কথা বলে বাসায় নিয়ে গেলেন শিক্ষক