স্পেনের রাজধানী মাদ্রিদের দক্ষিণে দুটি দ্রুতগতির যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক যাত্রী।
স্থানীয় সময় বিকেলে একটি জংশনের কাছে একই লাইনে উঠে আসা ট্রেন দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পাশের মাঠে উল্টে যায়।
বিজ্ঞাপন
উদ্ধারকর্মীরা রাতভর ধ্বংসস্তূপ থেকে যাত্রীদের বের করার কাজ করেছেন। আহতদের আশপাশের কয়েকটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্পেনের পরিবহনমন্ত্রী দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন। সংকেতব্যবস্থার ত্রুটি খতিয়ে দেখা হচ্ছে।



