ফরিদপুরের এক তরুণী পাঁচ বছর আগে মাত্র ৫০ হাজার টাকা পুঁজি নিয়ে পাটের ব্যাগ তৈরির কাজ শুরু করেছিলেন। এখন তাঁর প্রতিষ্ঠান বছরে প্রায় এক কোটি টাকার পণ্য জার্মানি ও নেদারল্যান্ডসে রপ্তানি করে।

তাঁর কারখানায় কাজ করছেন আশপাশের গ্রামের ৮০ জন নারী। তাঁদের অনেকেই আগে কোনো আয়ের সুযোগ পাননি।

উদ্যোক্তা বলেন, শুরুতে ব্যাংকঋণ পাওয়া ছিল সবচেয়ে কঠিন। অনলাইন প্রদর্শনীর মাধ্যমে প্রথম বিদেশি ক্রেতা পান তিনি।

কারখানায় পাটের ব্যাগ তৈরিতে ব্যস্ত নারী কর্মীরা
কারখানায় পাটের ব্যাগ তৈরিতে ব্যস্ত নারী কর্মীরা

এখন তিনি পাটের তৈরি ঘর সাজানোর পণ্য নিয়েও কাজ শুরু করেছেন।