সেপ্টেম্বর মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৩ শতাংশে নেমেছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। আগস্টে এ হার ছিল ৮ দশমিক ৯ শতাংশ।
চাল, সবজি ও ডিমের দাম কিছুটা কমায় খাদ্য মূল্যস্ফীতি কমেছে। তবে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি এখনো ৯ শতাংশের ওপরে।
বিজ্ঞাপন
অর্থনীতিবিদেরা বলছেন, শহরের তুলনায় গ্রামে মূল্যস্ফীতির চাপ বেশি, যা নিম্ন আয়ের মানুষকে বেশি ভোগাচ্ছে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, মূল্যস্ফীতি ৬ শতাংশের নিচে না নামা পর্যন্ত সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত থাকবে।




