প্রিয় মা, অনেক দিন চিঠি লিখি না, ফোনেই কথা হয়। কিন্তু কিছু কথা ফোনে বলা যায় না, তাই লিখছি।

এখানে সকাল ছয়টায় কাজ শুরু হয়, শেষ হয় সন্ধ্যায়। রোদে গা পুড়ে যায়, তবু তোমাদের কথা ভেবে কষ্ট ভুলে থাকি।

রাতে যখন নিজে রান্না করি, তোমার হাতের ডাল-ভাতের কথা খুব মনে পড়ে।

আর দুই বছর পর দেশে ফিরব, মা। তখন আর কোথাও যাব না। — তোমার ছেলে, কুয়ালালামপুর

প্রবাসী আয়ে নতুন রেকর্ডের পথে অক্টোবর, ২৭ দিনে এল ২৬০ কোটি ডলার
আরও পড়ুনপ্রবাসী আয়ে নতুন রেকর্ডের পথে অক্টোবর, ২৭ দিনে এল ২৬০ কোটি ডলার