চলতি অক্টোবর মাসের প্রথম ২৭ দিনে দেশে ২৬০ কোটি মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে। মাস শেষে তা একক মাসের রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, বৈধ পথে টাকা পাঠালে আড়াই শতাংশ প্রণোদনা এবং খোলাবাজারের সঙ্গে ব্যাংকের ডলারের দামের পার্থক্য কমে আসায় হুন্ডি নিরুৎসাহিত হচ্ছে।
বিজ্ঞাপন
সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র থেকে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে।
প্রবাসী আয় বাড়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ইতিবাচক প্রভাব পড়েছে।



