পেঁয়াজের দাম বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছেছে যে বিয়ের অনুষ্ঠানে এখন উপহার হিসেবে দেওয়া হচ্ছে সুদৃশ্য বাক্সে পেঁয়াজের সেট।

এক কনের বাবা জানান, ‘সোনার গয়না তো সবাই দেয়। জামাইকে এক কেজি দেশি পেঁয়াজ দিয়ে সবাইকে চমকে দিয়েছি।’

জুয়েলারি দোকানগুলোও পিছিয়ে নেই। কেউ কেউ পেঁয়াজের আকৃতির লকেট বানাতে শুরু করেছে।

অর্থনীতিবিদেরা অবশ্য বলছেন, পেঁয়াজকে বিনিয়োগের নিরাপদ মাধ্যম ভাবা ঠিক হবে না—এটি পচনশীল!

সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা
আরও পড়ুনসপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা