যুক্তরাষ্ট্রে আংশিক সরকারি অচলাবস্থা দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। এতে কয়েক লাখ ফেডারেল কর্মী বেতন ছাড়া কাজ করছেন অথবা বাধ্যতামূলক ছুটিতে আছেন।
বাজেট বিল নিয়ে কংগ্রেসে দুই দলের আলোচনা আবারও ব্যর্থ হয়েছে। সীমান্ত নিরাপত্তা ও সামাজিক খাতে ব্যয় নিয়ে মতপার্থক্য রয়ে গেছে।
বিজ্ঞাপন
জাতীয় উদ্যান, জাদুঘরসহ বহু সরকারি সেবা বন্ধ রয়েছে। বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশিতে দীর্ঘ লাইনের খবরও পাওয়া যাচ্ছে।
বিশ্লেষকেরা সতর্ক করেছেন, অচলাবস্থা দীর্ঘ হলে দেশটির প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব পড়বে।
