কুড়িগ্রামের একটি উপজেলার পাঁচ গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র সড়কটি তিন বছর ধরে ভাঙা। বর্ষায় সড়কটি কাদায় চলাচলের অযোগ্য হয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দারা জানান, রোগী নিয়ে হাসপাতালে যেতে বা কৃষিপণ্য বাজারে নিতে তাঁদের চরম ভোগান্তি পোহাতে হয়।

একাধিকবার স্থানীয় প্রশাসনকে জানানো হলেও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি।

এলাকাবাসী দ্রুত সড়কটি পাকা করার দাবি জানিয়েছেন। — পাঠকের পাঠানো সংবাদ

২৮০ শিক্ষার্থীর জন্য শিক্ষক মাত্র দুজন
আরও পড়ুন২৮০ শিক্ষার্থীর জন্য শিক্ষক মাত্র দুজন