রাজধানীর মোহাম্মদপুর এলাকার একমাত্র খোলা মাঠটি এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। প্রতিদিন আশপাশের বাসাবাড়ির বর্জ্য এখানে ফেলা হচ্ছে।
শিশুরা আগে বিকেলে এখানে খেলত। এখন দুর্গন্ধে মাঠের পাশ দিয়ে হাঁটাও কঠিন।
বিজ্ঞাপন
স্থানীয় বাসিন্দারা সিটি করপোরেশনের কাছে নির্দিষ্ট ময়লা ফেলার স্থান নির্ধারণের দাবি জানিয়েছেন।
— পাঠকের পাঠানো সংবাদ




