সুনামগঞ্জের হাওরাঞ্চলের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৮০ শিক্ষার্থীর জন্য শিক্ষক আছেন মাত্র দুজন।
বিদ্যালয়ে শিক্ষকের পদ ছয়টি। এর মধ্যে চারটি পদ দুই বছর ধরে শূন্য।
বিজ্ঞাপন
প্রধান শিক্ষক জানান, একসঙ্গে একাধিক শ্রেণির পাঠদান করতে হয়। এতে শিক্ষার মান ধরে রাখা কঠিন।
অভিভাবকেরা দ্রুত শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন। — পাঠকের পাঠানো সংবাদ




