চলতি অর্থবছরের অক্টোবর মাসের প্রথম তিন সপ্তাহে তৈরি পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ১১ শতাংশ বেড়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্যে এ চিত্র উঠে এসেছে।

জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের মতো অপ্রচলিত বাজারে রপ্তানি বেড়েছে উল্লেখযোগ্য হারে। ইউরোপের বাজারেও চাহিদা ধীরে ধীরে ফিরছে।

পোশাকশিল্পের মালিকদের সংগঠনের একজন নেতা বলেন, ক্রয়াদেশ বাড়লেও কারখানায় গ্যাসের চাপ কম থাকায় উৎপাদন ব্যাহত হচ্ছে।

উদ্যোক্তারা বিদ্যুৎ ও গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।