পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ার উত্তরাঞ্চলে তীব্র খরায় প্রায় ২০ লাখ মানুষ খাদ্যসংকটে পড়েছেন। জাতিসংঘের খাদ্য সংস্থা এ তথ্য জানিয়েছে।
টানা চার মৌসুম স্বাভাবিক বৃষ্টি না হওয়ায় চারণভূমি শুকিয়ে গেছে। হাজার হাজার গবাদিপশু মারা গেছে, যা পশুপালকদের জীবিকার প্রধান উৎস।
বিজ্ঞাপন
ত্রাণ সংস্থাগুলো বলছে, শিশুদের মধ্যে অপুষ্টির হার উদ্বেগজনকভাবে বেড়েছে। জরুরি খাদ্য ও পানি সরবরাহে আরও তহবিল প্রয়োজন।
জলবায়ুবিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে অঞ্চলটিতে খরার পুনরাবৃত্তি বাড়ছে।



