সার্বিয়ায় মাসব্যাপী সরকারবিরোধী বিক্ষোভের পর প্রধানমন্ত্রীর পদত্যাগে নতুন সরকারপ্রধান বাছাইয়ের আলোচনা চলছে। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় একজন ব্যাংকার, একজন চিকিৎসক ও একজন বিশ্ববিদ্যালয় অধ্যাপকের নাম শোনা যাচ্ছে।

ক্ষমতাসীন দলের সূত্রগুলো বলছে, দুর্নীতির অভিযোগমুক্ত ও তুলনামূলক নিরপেক্ষ ভাবমূর্তির কাউকে বেছে নিতে চায় দলটি।

বিক্ষোভকারীরা অবশ্য বলছেন, শুধু মুখ বদল নয়, তাঁরা আগাম নির্বাচন চান।

প্রেসিডেন্ট আগামী সপ্তাহে দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করবেন বলে জানা গেছে।

দুর্ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা
আরও পড়ুনস্পেনে ট্রেন দুর্ঘটনার পর উদ্ধারকাজ