বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপিত হয়েছে। দিনভর বিহারে বিহারে প্রার্থনা ও ধর্মীয় আলোচনা হয়।

সন্ধ্যায় চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলের বিভিন্ন স্থানে আকাশে ওড়ানো হয় রঙিন ফানুস।

তিন মাসের বর্ষাবাস শেষে এ পূর্ণিমা উদ্‌যাপিত হয়। এর পরদিন থেকে শুরু হয় কঠিন চীবর দানোৎসব।

উৎসব ঘিরে বিভিন্ন বিহারে মেলা বসেছে।