আগামী বছর হজে যেতে ইচ্ছুকদের নিবন্ধন চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। ধর্ম মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সৌদি সরকারের কোটা অনুযায়ী এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার জন হজ পালন করতে পারবেন।

নিবন্ধনের সময় পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের তথ্য দিতে হবে। হজ প্যাকেজের মূল্য শিগগিরই ঘোষণা করা হবে।

প্রতারণা এড়াতে অনুমোদিত হজ এজেন্সির মাধ্যমে নিবন্ধনের পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।

ধৈর্য: বিপদে মুমিনের সবচেয়ে বড় শক্তি
আরও পড়ুনধৈর্য: বিপদে মুমিনের সবচেয়ে বড় শক্তি