জীবনে সুখ-দুঃখ পালাক্রমে আসে। বিপদের সময় ভেঙে না পড়ে ধৈর্য ধারণ করাকে ইসলামে অত্যন্ত মর্যাদাপূর্ণ গুণ হিসেবে বর্ণনা করা হয়েছে।
ধৈর্য মানে শুধু চুপ করে সহ্য করা নয়, বরং পরিস্থিতি মোকাবিলায় চেষ্টা চালিয়ে যাওয়া এবং হতাশ না হওয়া।
বিজ্ঞাপন
আলেমরা বলেন, ধৈর্যের তিনটি দিক রয়েছে—ভালো কাজে অবিচল থাকা, মন্দ কাজ থেকে বিরত থাকা এবং বিপদে স্থির থাকা।
পরিবার ও সমাজে ধৈর্যের চর্চা পারস্পরিক সম্পর্ককে সুন্দর করে।


