পুরান ঢাকার একটি গির্জা প্রতিষ্ঠার শতবর্ষ উদ্‌যাপন করছে স্থানীয় খ্রিষ্টান সম্প্রদায়। এ উপলক্ষে তিন দিনের আয়োজন শুরু হয়েছে।

প্রথম দিনে বিশেষ প্রার্থনায় অংশ নেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা ভক্তরা।

গির্জার ইতিহাস নিয়ে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত।

আয়োজকেরা বলছেন, এ আয়োজন ধর্মীয় সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেবে।