যাকাত ইসলামের পাঁচ স্তম্ভের একটি। নিসাব পরিমাণ সম্পদ এক চান্দ্র বছর মালিকানায় থাকলে তার আড়াই শতাংশ যাকাত দিতে হয়।
যাকাত হিসাবের সময় দৈনন্দিন ব্যবহারের জিনিস, বসবাসের বাড়ি ও যানবাহন বাদ যায়।
বিজ্ঞাপন
আলেমরা বলেন, যাকাত দেওয়ার সময় প্রকৃত অভাবী মানুষকে খুঁজে বের করা জরুরি।
যেসব সম্পদের ওপর যাকাত হিসাব করতে হয়, তা নিচে দেওয়া হলো।
নগদ টাকা ও ব্যাংকে জমা
সোনা ও রুপা
ব্যবসার পণ্য
পাওনা টাকা যা ফেরত পাওয়ার সম্ভাবনা আছে


